ভয়েস নিউজ ডেস্ক:
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ আসতেই মার্কিন যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশটিতে মারা গেছেন ২ লাখ ১৯৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন।
ভারতে কভিড-১৯ রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে ৫০ লাখ ১৮ হাজার ৩৪ জন রোগী পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৩৯ হাজার ১১১ জন। মারা গেছেন ৮২ হাজার ৯১ জন।ব্রাজিলে ১ লাখ ৩৩ হাজার ২০৭ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন।
করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৭৩ হাজার ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৭৮৫ জন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.