ভয়েস প্রতিবেদক:
বিআরটিএ কক্সবাজার শহরে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কলাতলী ডলফিন মোড়ে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ অভিযানে ১১ টি যানবাহনকে ১০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর ছিলেন বিআরটিএ এর মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম।
অভিযানকালে আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআরটিএ এর মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.