ভয়েস প্রতিবেদক, চকিরয়া:
চকরিয়া উপজেলায় রাজু আক্তার (১১) ও রিয়াজ উদ্দীন (৭) নামের দুই শিশু ভাই-বোনকে হাতের কব্জি কেটে ও জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে দুলহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আব্দু ছবি’র সন্তান।
২৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে গর্জনতলীর ঘাটি রাস্তার মাথা নামক এলাকার বনাঞ্চলের ভেতরে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।
প্রাপ্ত তথ্যে, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের পিতা একজন দিনমজুর ও মাতা বন নার্সারী মালি হিসেবে কাজ করে। আক্রান্ত শিশুদের পিতার সাথে জমি-জমা নিয়ে সম্প্রতি সময় থেকে স্থানীয় একটি প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিলো। তারা ধারণা করেছেন তাদের পিতা-মাতা বাড়ির বাহিরে থাকার সুযোগে, জমি বিরোধকে কেন্দ্র করে হামলাকারী দূর্বৃত্তরা অবুঝ দুই শিশুকে বাড়ির পাশ^বর্তী চলাচল সড়কে একা পেয়ে গলা ও কব্জি কেটে নির্মমভাবে হত্যার চেষ্টা করে।
দুই শিশুর গলায়, পীঠে ও হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাতের গুরুতর জখম রয়েছে। আহত শিশু রিয়াজ পালিয়ে চলাচল রাস্তায় চলে আসলে খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন শিশুদের পিতা আবদু ছবি ও মাতা মিনু আরা বেগম। বর্তমানে আহত দুই শিশু মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের মোহাম্মদ যুবাইর বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হামলার শিকার পরিবারের অভিযোগ পেলে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.