ভয়েস নিউজ ডেস্ক:
করোনার কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে, আগামী ‘সোম-মঙ্গলবারের মধ্যে’ সেই তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষা বিষয়ক প্রতিবেদকদের সঙ্গে বুধবার ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আশা করছি আগামী সপ্তাহে সুনির্দষ্টভাবে পরিপূর্ণ পরিকল্পনা (এইচএসসি) তারিখসহ ঘোষণা করতে পারব। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
তিনি জানান, এইচএসসি পরীক্ষা শুরু করার আগে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।
সেই ছুটি আরও এক দফা বাড়ানো হচ্ছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন। বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.