আব্দুস সালাম, টেকনাফ :
টেকনাফ পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী।
বিশেষ করে পৌরসভার স্বপ্নদ্রষ্টা, প্রথম প্রশাসক ও কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়নাধীন এলজিএসপি দ্বিতীয় পর্বের অগ্রাধিকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ১৮ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিশ্বব্যাংক ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এলজিএসপি প্রকল্পের অধীনে ১৮ কোটি টাকা বরাদ্দে টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী খাল থেকে হেচ্ছার খাল পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশের ড্রেন, সড়কবাতিসহ বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় অনুষ্ঠানে টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট মুহাম্মদ আবুল মনসুর, পৌর কাউন্সিলর আবু হারেছ,এহেতাশামুল হক বাহদুর,হোসেন আহমদ,রেজাউল করিম মানিক,আব্দুল্লাহ মনির,মনিরুজ্জামান ,মহিলা কাউন্সিলর কোহিনুর আক্তার, দিলরুবা খানম ও নাজমা আলম , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহদুর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.