প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২০, ১১:৪৭ এ.এম
নতুন এসপি হাসানুজ্জামান করোনা আক্রান্ত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান করোনা আক্রান্ত হয়েছেন।
২ অক্টোবর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, এর আগের দিন করোনার পরীক্ষার জন্য নমুনা জমা দেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বর্তমানে হোম আইসোলেশনে আছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.