ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
দেশে ধর্ষণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মহেশখালীতে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানবন্ধন করেছে। ধর্ষক এখন সমাজের মহামারী উল্লেখ করে এদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান ছাত্রসমাজের প্রতিনিধিরা।
৬ অক্টোবর বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনের রাস্তায় মহেশখালী ছাত্র সমাজের আয়োজনে এ মানবন্ধন করা হয়। এতে সাধারণ মানুষরাও অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনার মহামারী শেষ না হতেই ধর্ষণের মহামারী শুরু হয়েছে দেশে। প্রতিদিন পত্রিকা ও টিভির পর্দায় ধর্ষণের ঘটনা চোখে পড়ে। সদ্য কুমিল্লায় গৃহবধু ধর্ষণ ও নোয়াখালীতে মধ্যযুগীয় কায়দায় গৃহবধুকে ধর্ষণের পর ভিড়িও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়ার ঘটনাটি ন্যাক্কারজনক। দ্রুত যে কোন ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত শাস্তি দেয়ার ব্যবস্থা করার দাবী জানান তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- সায়েদ সাফওয়ান সজীব, মোহাম্মদ মোহাব্বত আলী, শাহরিয়ার মুহাম্মদ তানসেন, আকিল খান, আশরাফ উল্লাহ খান, সাংবাদিক আবুল বশর পারভেজ, আব্দুস সালাম বাঙ্গালী এবং আমিনুল হক। এসময় প্রায় দুইশতাধিক মানুষ মানববন্ধনে উপস্থিত হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.