এম এ সাত্তার :
পরিদর্শন শেষে সৈকতের দ্বিখন্ডিত বাঁধ বন্ধ করে বিকল্প চান এমপি কমল। মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সদরের এমপি সাইমুম সরওয়ার কমল এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর একটি টিম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদীরা বাঁধ নির্মাণস্থল পরিদর্শন করার পর গণমাধ্যমকে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সমুদ্র সৈকতকে দ্বিখন্ডিত করে উখিয়ার ইনানীতে হোটেল রয়েল টিউলিপের সামনে পরিকল্পনাহীন বাঁধ নির্মানের কাজ প্রয়োজনে বন্ধ রেখে সেটির বিকল্প কি করা যায়, তা বিবেচনা করে কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
[caption id="attachment_11925" align="aligncenter" width="560"]
ইনানীর মোহাম্মদ শফির বিলে সমুদ্র সৈকতকে দ্বি–খণ্ডিত করে নির্মিত বাঁধ[/caption]
তিনি বলেন, একটি আন্তর্জাতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সমুদ্র সৈকতকে দ্বিখন্ডিত করে নির্মাণাধীন এই বাঁধটি যদি তৈরি করতেই হয়, তাহলে এমনভাবে তৈরি করতে হবে-যাতে সামুদ্রিক ভাঙ্গন এসে সমুদ্র সৈকতকে ক্ষতবিক্ষত না করে। পরিবেশের বিন্দু পরিমাণ ক্ষতি না হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.