ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়ার প্রখ্যাত আলেম, মসজিদের খতিব ও কুতুব আউলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা উকিল আহমদ'র নামাজে জানাজা বুধবার (৭ অক্টোবর) বাদ আসর আলী আকবর ডেইল ইউনিয়নে হায়দার পাড়ার ইফাদ কিল্লায় অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন, মরহুম উকিল আহমদ'র বড় ছেলে মাওলানা আলতাফ হোসেন। এর আগে চট্টগ্রাম বায়তুল শরফ মাদরাসার মাঠে ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, কুতুব আউলিয়া কমপ্লেক্স'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা আজিজুল হক সিদ্দিকীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন।
মরহুম উকিল আহমদ'র জানাজায় অংশ নিতে বিকাল ৩টা থেকে হাজার হাজার মানুষ ইফাদ কিল্লার দিকে আসতে থাকেন। বিকাল ৫ টায় ইফাদ কিল্লার কানায় কানায় ভরে যায়। কিল্লার বাইরে রাস্তায় দাড়িয়ে নামাজ পড়েন অসংখ্য মানুষ। প্রায় কয়েক হাজার মানুষ জানাজার নামাজে অংশ নেন।
পরে হায়দার পাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা উকিল আহমদ। মরহুম উকিল আহমদ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার সাবেক আমির মাওলানা আনোয়ার হোছাইন'র বাবা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.