প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২০, ৯:০৮ পি.এম
কতুবদিয়ায় নির্বাচনী হাওয়া
ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
আগামী ২০২১ সালের নির্বাচন নিয়ে কুতুবদিয়ায় বেশকয়েকটি ইউনিয়নে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এর মধ্যে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
সরকার দলীয় প্রার্থী হিসেবে (নৌকা প্রতীকের) আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকীর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করেছে আজ।
এলাকাবাসী জানান, শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে শতাধিক মোটরসাইকেল নিয়ে আলী আকবর ডেইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ করে কুতুব আউলিয়ার মাজার প্রাঙ্গনে এসে শোডাউনটি শেষ করে। শোডাউন শেষে এক পথসভায় আবু জাফর সিদ্দিকী বলেন, আগামী ইউপি নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ শোডাউন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে তাকে মনোনয়ন দিলে আগামী ইউপি নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যানের পদটি উপহার দেবেন সরকার দলীয় আ'লীগকে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ,ইউনিয়ন যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.