ভয়েস প্রতিবেদক:
সদরের ঈদগাঁওতে শিল্পী জনি দে রাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় ঈদগাহ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ করেন ঈদগাহ ফরিদ আহমদ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
কাজী আবদুল্লাহর সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক আবদুল হামিদ, জাহাঙ্গীর আলম, সংবাদকর্মী শাহিদ মোস্তফা শাহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, সংস্কৃতিকর্মী কুতুবউদ্দিন চৌধুরী প্রমূখ। এ সময় জনির অসংখ্য সহপাঠী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ৭২ ঘন্টার হুঁশিয়ারী দিয়ে বলেন কন্ঠ শিল্পী জনি দে রাজের খুনের ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত বিচার কার্য শেষ করতে হবে। অন্যতায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শিক্ষার্থীরা।
উল্লেখ্য গত ৮ অক্টোবর সকাল ৮ টা ১৬ মিনিটের দিকে শিল্পী জনি দে রাজ বাড়ি ফেরার পথে ডাকাতদল চাইনিজ কুড়ালের আঘাতে হত্যা করে। কিন্তু দুইদিন পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি প্রশাসন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.