ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে আলোচিত রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য জালাল সহ ৫ জনকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-১৫। এসময় ৪০ হাজার পিস ইয়াবাসহ ২টি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ভোররাত রাতে টেকনাফস্থ হ্নীলা জাদিমোরা ওমরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।এসময় তারা স্বশস্ত্র অবস্থায় মাদকের চালান খালাস করে ফিরছিলেন।
এসময় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঊলুচামরী স্কুল পাড়ার মৃত কালা মিয়ার পুত্র শাহ জালাল ওরফে লাশ জালাল (১৯), রঙ্গিখালী পূর্ব পাড়ার মৃত নবী হোছনের পুত্র মোঃ খায়ের (১৯), সহযোগী গাজী পাড়ার সাবের আহমদের পুত্র নুরুল আফসার (২২), উলুচামরীর নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৬) কে আটক করে।
কক্সবাজারে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন ওই এলাকায় একটি ইয়াবার চালান খালাস হচ্ছে। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে জকির বাহিনীর সহযোগী জালালসহ ৫ জনকে আটক কর হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।
ধৃত জালাল এলাকায় লাশ জালাল হিসেবে পরিচিত এবং কুখ্যাত রোহিঙ্গা জকির ডাকাতের অন্যতম সদস্যরা। তারা দীর্ঘদিন ধরে স্বশস্ত্র অবস্থায় সিন্ডিকেটের মাধ্যমে এই অপকর্ম চালিয়ে আসছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.