
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে দিবসটির উদ্বোধন করা হয়। "দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন" এই প্রতিপাদ্য বিষয়ে মহেশখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মং মারমা।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী ভিড়িও কনফারেন্সের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন। এটি টেলিভিশনের মাধ্যমে উপস্থিত সকলকে দেখানো হয়। এরপর প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলার সিনিয়র মৎস্য অফিসার আব্দুর রহমান রহমান খান, সমবায় অফিসার এম,জি মাসুদ কুতুবী, কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড়ার ছালেহ আহম্মদ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.