সংবাদ বিজ্ঞপ্তি :
১৪ অক্টোবর, ২০২০খ্রিঃ ৫১তম বিশ্ব মান দিবস। বিশ্বের শীর্ষস্থানীয় তিনটি মান সংস্থা-International Organization for Standardization (ISO), International Electrotechnical Commission (IEC), International Telecommunication Union (ITU) যৌথভাবে ১৯৭০ সাল থেকে বিশ্ব মান দিবস উদ্যাপন করে আসছে।
এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে (Protecting The Planet with Standards') অর্থাৎ ‘পৃথিবী সুরক্ষায় মান’। বর্তমান বিশ্ব পরিবেশের বিপর্যয় ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রেক্ষাপট বিবেচনায় এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী।
প্রতিবছরের মত এ বছরও বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে ১৪ অক্টোবর, ২0 ইং সকাল ১০.৩০মিঃ জেলা প্রশাসন ও বিএসটিআই কক্সবাজার এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের “শহীদ এটিএম জাফর আলম সিএসপি” সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠান ও বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, বিএসটিআই’র প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণের প্রতিনিধির সমন্বয়ে একটি আলোচনা সভার (zoom cloud meeting প্লাটফর্মে) আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ কামাল হোসেন জেলা প্রশাসক, কক্সবাজার।
সভায় মান দিবসের তাৎপর্য্য ও গুরুত্ব তুলে ধরা হবে।
বিএসটিআই কক্সবাজারের সহকারি পরিচালক ও অফিস প্রধান তাপস মল্লিক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.