ভয়েস প্রতিবেদক, কতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজার থেকে শফি উল্লাহ (৩৫) কে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চাদর ঘোনা এলাকার আবুল কাসেমের ছেলে। সে ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানাগেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল অনুমানিক সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম এর নেতৃত্বে এসআই রায়হান উদ্দিনের নিয়ে সহযোগিতায় তাকে আটক করে।
ঘটনাটি সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম জানান, বিকালে এসআই রায়হান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শফি উল্লাহকে বড়ঘোপ বাজার থেকে আটক করেন। তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য। তার নামে চট্টগ্রাম পতেঙ্গা থানায় মামলা রয়েছে। মামলা নং ২২(১)১৩৩৯৯/৪০।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.