ভয়েস প্রতিবেদক:
‘পৃথিবী সুরক্ষায় মান’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের সহযোগীতায় ও বিএসটিআই এর উদ্যোগে পালিত হয়েছে ৫১তম বিশ্ব মান দিবস।
এ উপলক্ষে বুধবার সকালে zoom cloud meeting অনলাইন প্লাটফর্মে বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠান ও বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, বিএসটিআই’র প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধির সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের “শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনলাইন প্লাটফর্মে আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
[caption id="attachment_12536" align="aligncenter" width="633"]
zoom cloud meeting অনলাইন প্লাটফর্মে বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠান ও বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, বিএসটিআই’র প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধির সমন্বয়ে আলোচনার সভার ছবি[/caption]
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও উন্নত সেবার বিকল্প নেই। মানসম্মত পণ্য উৎপাদনের ক্ষেত্রে পদ্ধতি ও উৎপাদিত পণ্যের মান অক্ষুণ্ন রাখা ও বাজারে সরবরাহের বিষয়ে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
পাশাপাশি চাহিদার প্রয়োজনে তা সংগ্রহে ভোক্তা সাধারণের সচেতনতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি।
অনলাইনে প্লাটফর্মে যুক্ত হয়ে অতিথিদের পক্ষ থেকে আবু মোর্সেদ চৌধুরী, সভাপতি, চেম্বার অব কমার্স, কক্সবাজার তাঁর বক্তব্যে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের চৌধুরী ভেজাল পণ্য নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেন। কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ পার্থ সারথি সোম তাঁর বক্তব্যে মান দিবসের তাৎপর্য সারা বছর পণ্য উৎপাদনকারী ও ব্যবসায়ীদের হৃদয়ে ধারন করে পণ্যের গুনগত মান সঠিক রাখার পরামর্শ দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা,জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা,বিএসটিআই-এর সহকারি পরিচালক তাপস মল্লিক,বিএসটিআই, কক্সবাজারের কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বর্তমান বিশ্ব পরিবেশের বিপর্যয় ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রেক্ষাপট বিবেচনায় বিশ্বের শীর্ষস্থানীয় তিনটি মান সংস্থা-International Organization for Standardization (ISO), International Electrotechnical Commission (IEC), International Telecommunication Union (ITU) যৌথভাবে ১৯৭০ সাল থেকে পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করে আসছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.