ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
বিজিবি টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।এই সময় সৈয়দ আলম (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে বিজিবির সদস্যরা।আটক পাচারকারী জামতলী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আব্দুস শুক্কুরের পুত্র।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার মাছের প্রজেক্ট ও হ্নীলা ইউনিয়নের নাফ নদীর তীর সংলগ্ন লেদা খাল এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
শুক্রবার বিকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
বিজিবির জানান, বৃহস্পতিবার রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল হোয়াইক্যং লম্বাবিল এলাকার মাছের প্রজেক্টে তল্লাশী অভিযান পরিচালনা করে।তল্লাশী অভিযানের এক পর্যায়ে প্রজেক্টের পাশে একটি পরিত্যক্ত বাঁশের ঘরের নিচে লুকায়িত প্লাস্টিকের বস্তা থেকে ৩০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।অপরদিকে একই রাতে লেদা বিওপির টহলদলের সদস্যরা লেদা খাল দিয়ে ইয়াবা পাচারের সময় এক পাচারকারীসহ ৪১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।জব্দকৃত ইয়াবা গুলোর আনুমানিক মূল্য ২ কোটি তের লক্ষ টাকা প্রায়।
মালিকবিহীন ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে।যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করা হবে।অপরদিকে পাচারকারীসহ জব্দকৃত ইয়াবা ও আসমীকে মাদক আইনের মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার পক্রিয়া চলছে বলে জানান ফয়সল হাসান খান।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.