বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার পরিচিত মুখ মালবিকা মোহানান। লেডি বাইকার হিসেবে তার পরিচিতি রয়েছে। গত এপ্রিল মাসে বাইক রাইডিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। যা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।
এদিকে শুক্রবার মালবিকা তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেছেন। যে ছবিগুলো বাইক নিয়ে লাদাখ ভ্রমণের সময় তোলা। ওই সময়ের অভিজ্ঞতার কথাও ক্যাপশনে জানিয়েছেন এই নায়িকা।
মালবিকা লিখেছেন—আমার জীবনে সবচেয়ে সেরা রোমাঞ্চকর মুহূর্তগুলো লাদাখের অত্যাশ্চর্য প্রাকৃতিক স্থানে ভ্রমণে করার সময় পেয়েছি। গত কয়েক বছর ধরে বাইক নিয়ে ঘুরে বেড়ানোর জন্য হিমালয় আমার কাছে প্রিয় স্থান হয়ে ওঠেছে।
করোনা সংকটের কারণে ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারছেন না মালবিকা। তাই রোমাঞ্চকর স্মৃতি বারবার ভাবনায় ফিরে আসছে। বাইক নিয়ে চিরচেনা ভুবনে ঘুরে বেড়ানোর জন্য উন্মুখ হয়ে আছেন মালবিকা। বিষয়গুলো উল্লেখ করে এ অভিনেত্রী লিখেছেন—অবশ্যই গাড়ি আমার পছন্দ। কিন্তু বাইকে ঘুরে বেড়ানোর সময় মুখে বাতাসের স্পর্শ, বৃষ্টির ছোঁয়া আমাকে আরো জীবন্তু করে তুলে। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। তাহলেই আবার আমার বাইকে উঠতে পারব।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মালবিকা। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘পাত্তাম পোলে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মালবিকা। ২০১৬ সালে ‘নানু মটু ভারালক্ষ্মী’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি।
২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। ২০১৯ সালে ‘পিতা’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পথচলা শুরু। মালবিকা অভিনীত মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘মাস্টার’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বিজয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.