ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় সাগর নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত এগারোটায় বড় মহেশখালীর শুকরিয়া পাড়া গ্রামের প্রধান সড়কে টমটমের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এতে মোটর সাইকেল আরোহী সাগর নিহত হয়। নিহত সাগর বড়মহেশখালীর মাহারাপাড়া গ্রামের মৃত শাহ আলমের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাগর মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত মুখি টমটমের সাথে ধাক্কা লাগে। এসময় উদ্ধারকারী লোকজন রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.