বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবিতে নতুন জুটি হতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও দীঘি। শনিবার এই প্রথম জুটি হয়ে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পি ও দিঘী। ছবিটির নাম ‘তুমি আছো তুমি নেই’। পরিচালনা করবেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নতুন এই ছবিটির শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝি থেকে। সমকালকে এমনটিই জানালেন পরিচালক। আর মুক্তি দেয়া হবে আগামী বছর। তথা ২০২১ সালে।
এর ছবির মাধ্যমেই শিশু শিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া দীঘির বাপ্পির বিপরীতে নায়িকা হয়ে আসছেন। যদিও এর আগে তিনি বেশ কয়েকটি ছবিতে নতুন এক নায়কের বিপরীতে নায়িকা হয়ে শুটিং শুরু করেছেন। তবে ছবিটি নিয়ে প্রত্যাশার কথা জানালেন তিনি। আর নায়ক হিসেবে বাপ্পির বিপরীতে

অভিনয় করাটা নতুন মাত্রা যোগ করবে বলেই দীঘির মন্তব্য।এদিকে বাপ্পি চৌধুরী ব্যস্ত রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক আশরাফ শিশিরের নতুন ছবি ‘৫৭০’ এর শুটিং নিয়ে। নতুন ছবিতে চুক্তিবদ্ধ ও বিপরীতে দীঘি প্রসঙ্গে বাপ্পি বলেন, ছবিটির গল্পের প্রয়োজনেই নির্মাতা ও প্রযোজক আমাকে আর দীঘিকে চুক্তিবদ্ধ করেছেন। আশা করি আমাদের নতুন এই জার্নি দারুন কিছুই হবে।’
মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর অভিনয় করেছেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য হিট ছবিতে। ছোট্ট সেই দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। এরই মধ্যে শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন শান্ত খান নামের নতুন এক মুখ।
চাচ্চু আমার চাচ্চু সহ একাধিক ছবিতে দীঘিকে শাকিবের ভাতিজি হিসেবে অভিনয় করেছেন। এবার তিনি বাপ্পী চৌধুরীর নায়িকা হিসেবে পর্দায় আসতে চলেছেন। সূ্ত্র:সমকাল।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.