প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২০, ১১:৫৯ এ.এম
সিনহা হত্যা মামলা: বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে করা রিভিশন মামলার শুনানি আজ

ভয়েস প্রতিবেদক:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনী ও অবৈধ দাবি করে আসামী পক্ষের করা ফৌজদারী রিভিশন মামলার শুনানী আজ । সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী পুলিশের বহিস্কৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ রিভিশন মামলা করা হয়েছিল।
ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে দাখিলকৃত মামলার প্রাথমিক শুনানী হয়। শুনানী শেষে বিচারক রিভিশন মামলাটি ( নং ১৮৯/২০২০) আমলে নিয়ে পূর্নাঙ্গ শুনানী ও আদেশের জন্য আজ ২০ অক্টোবর দিন ধার্য করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।
গত ৪ অক্টোবর আদালত প্রাঙ্গনে পরিদর্শক লিয়াকত আলীর নিযুক্ত আইনজীবী মাসুদ সালাহ উদ্দীন সাংবাদিকদের বলেছিলেন, অবসরপ্রাপ্ত সিনহার মৃত্যুর পর গত ৫ আগষ্ট তাঁর বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই আদালতের বিজ্ঞ বিচারক ফেরদৌসির দায়ের করা ফৌজদারী দরখাস্তটিকে সরাসরি হত্যা মামলা হিসাবে রুজু করার জন্য টেকনাফ থানার ওসিকে আদেশ দেন।আমি আজকে জেলা ও দায়রা জজ আদালতে লিয়াকত আলীর দায়ের করা রিভিশন মামলার প্রাথমিক শুনানীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গত ৫ আগষ্ট তারিখে দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে ওই মামলার কার্যক্রমকে অবৈধ ও বেআইনীর ঘোষণা করার আবেদন জানিয়েছি। আদালত আমার যুক্তিতর্কে সন্তুুষ্ট হয়ে আবেদনটি আমলে নিয়ে পুর্নাঙ্গ শুনানী ও আদেশের জন্য দিন ধার্য করেছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.