ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
র্যাব সদস্যরা টেকনাফে অভিযান চালিয়ে ৩টি অস্ত্র ও ইয়াবাসহ হ্নীলা উলুচামরী এলাকার আরমান সোহেল নামে এক যুবককে আটক করেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনের পৃথক মামলায় জব্দকৃত অস্ত্রাদি, বুলেট, খোসা ও ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের সত্যতা নিশ্চিত করে ২০ অক্টোবর জানান, একদল অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারী মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল হ্নীলা উলুচামরী কোনারপাড়ায় অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে একটি বস্তাসহ স্থানীয় দিলদার আহমদের পুত্র আরমানুল ইসলাম ওরফে সোহেলকে (৩০) আটক করে। উপস্থিত স্বাক্ষীদের সামনে বস্তাটি খুলে ১টি ২২ বোরের রাইফেল, ১টি এসবিবিএল, ১টি নাইন এমএম পিস্তল, পিস্তলের ২টি ম্যাগজিন, ৯ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড বন্দুকের খোসা, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনের পৃথক মামলায় জব্দকৃত অস্ত্রাদি, বুলেট, খোসা ও ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.