ভয়েস প্রতিবেদক:
অল্প বৃষ্টিতে কক্সবাজার পর্যটন শহর সহ বিভিন্ন স্থান তলিয়ে গেছে। সচেতন মহলের মতে এজন্য দায়ি জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেইজ ব্যবস্থা। তাই বৃষ্টি যেন অভিশাপে রূপ নেয় কক্সবাজার শহরে। দীর্ঘ বছর ধরে চলা শহরের জলাবদ্ধতা সমস্যা থেকে উত্তরণের পথ খোঁজেও সমাধান মিলেনি এখনো।
আজ ২২ অক্টোবর সকালের দিকে প্রথমে থেমে পরে ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।প্রতিটি সড়ক-উপসড়কের নাজুকতা, ড্রেইন দখল ক্রমান্বয়ে হয়ে আসার ফলে জলাবদ্ধতায় পৌরবাসীর কষ্টের মাত্রা বেড়েছে সীমাহীন।
আগে থেকে শহরের সড়ক-উপসড়কে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। উঠে গেছে কার্পেটিং। বৃষ্টিপাতে অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। রাস্তার ছোট গর্তগুলো মিনি পুকুরে রূপ নিয়েছে। জলাবদ্ধতায় রাস্তার গর্ত বুঝার উপায় নেই।
এবিষয়ে কক্সবাজার পৌরসভার একজনগুরুত্বপূর্ণ ব্যক্তি বলেন, কক্সবাজার পৌরসভায় ড্রেনেজ বিষয়ে কাজ করা হচ্ছে। তবে চলমান কাজ শেষ হলে শহরবাসী জলাবদ্ধতা অভিশাপমুক্ত হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.