ভয়েস প্রতিবেদক :
গত শক্রবার বৈদ্যুতিক শর্টসার্কিটে বাড়ি পুড়ে যায় কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের পেতা সওদাগর এলাকার শামীমা, গুরামিয়া এবং সাদতের পরিবার। এর মধ্যে জাসদ, কক্সবাজার পৌর শাখার এর ৬ নং ওয়ার্ড সভাপতি মৃত রমজানের বাড়িও আছে।
তাদের এই চরম দুসময়ে সহযোগিতা হাত বাড়ান স্থানীয় মহিলা কাউন্সিলর (৪,৫,৬) ইয়াসমিন আক্তার।
তিনি বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাড়ানো হচ্ছে জনপ্রতিনিধির কাজ। এটাই আমার রাজনীতির মূলনীতি। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সেবা করে তাদের ভালোবাসা অর্জন করতে পারাটাই মনের তৃপ্তি। সেই মানসিকতা থেকে ক্ষতিগ্রস্থ এই পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও প্রদান করা হবে বলে উল্লেখ করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.