সংবাদ বিজ্ঞপ্তি:
পৌর মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর নবগঠিত কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন জেলা ও কক্সবাজার পৌরসভা কমিটি। মঙ্গলবার বিকেলে কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও বস্তি উন্নয়ন কর্মকর্তা শামীম আকতারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি ছিলেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, নির্বাহী সদস্য চকরিয়ার পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম।
অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক আবু জাহেদ চৌধুরী ও কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মাবুদ রাজনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ এবং ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল করিম মাদু, কাউন্সিলর আকতার কামাল, ওমর ছিদ্দিক লালু, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ মাঝু, সাহাব উদ্দিন সিকদার, ইয়াছমিন আকতার, জাহেদা আকতার, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.