সংবাদ বিজ্ঞপ্তি :
আগামী ৩০ অক্টোবর শুক্রবার ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুশে ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ)।
এই দিনে পৃথিবীর জমিনে তশরিফ আনেন রাহমাতুল্লীল আলামীন, শফিউল মুজনেবীন, দু’জাহানের বাদশা, প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স:)। প্রিয় নবীর শুভাগমণ উপলক্ষ্যে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজিমুশ্শান নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে বুধবার (২৮ অক্টোবর) বাদে আছর পবিত্র নাতে মোস্তফা (স:) মাহফিল ও বাদে মাগরিব আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল। এছাড়া ৩০ অক্টোবর রোজ জুমাবার বাদে ফজর খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউছিয়া শরীফ, সকাল ৮টায় উত্তর নুনিয়ারছড়া মোড় রাস্তার মোড় থেকে পবিত্র জশনে জুলুশ ঈদে মিলাদুন্নবী (স:) এর র্যালী বের করা হবে।
ওইদিন সকাল ১১টায় আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ করা হবে। শহরের নতুন বাহারছড়াস্থ আলহাজ¦ নুরুল ইসলাম চিশতির বাড়িতে এসব কর্মসূচী বাস্তবায়ন করা হবে। উক্ত কর্মসূচীতে আশেকান নবী (স:) প্রেমীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পৌর মেয়র মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল ইসলাম চিশ্তী।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.