ভয়েস প্রতিবেদক, উখিয়া:
টেকনাফের অভিযান চালিয়ে ৫৬ ভরি ওজনের ৪টি স্বর্ণের বারসহ এক পাচার কারীকে আটক করেছে হোয়াইক্যংয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।
বুধবার (২৮ অক্টোবর) রাতে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা হোয়াইক্যং হতে বালুখালীগামী একটি ইজি বাইক তল্লাশী করে এসব স্বর্ণের বার উদ্ধার করে।
কক্সবাজার ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েস কে জানান, বুধবার রাতে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা হোয়াইক্যং হতে বালুখালীগামী একটি ইজিবাইক তল্লাশী করে হোয়াইক্যং উত্তর পাড়ার আব্দুল মজিদের পুত্র মো: শাহ আলম (৩১) এর পরিহিত জুতার ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৫৬ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বৈধ কোন কাগজপত্র না থাকা এবং সরকারী শুল্ক ফাঁকি দেওয়ায় স্বর্ণের বারসহ শাহ আলমকে আটক করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে। এবং জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.