ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী পৌরসভার আবদুল হালিম বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতি লাভ করেছেন। ছোটবেলা থেকে বিনয়ী ও বন্ধুবৎসল স্বভাবের হালিমের বাড়ি পৌরসভার পুটিবিলা হাজী মোশাররফ আলী পাড়ায়। ব্যবসায়ী মৃত নুরুল হকের এই পুলিশ বড় সন্তান এইচ এসসি শেষে শেষ করেন মহেশখালী ডিগ্রি কলেজে। পরে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।
জানাযায়, ২০১০ সনে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। চট্টগ্রামের পটিয়া,ডাবল মুরিং,সীতাকুণ্ড,সন্দ্বীপ,সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা মনোহরগন্জ থানায় কর্মরত আছেন । সম্প্রতি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন।
হালিম মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, মহেশখালী ডিগ্রি কলেজ থেকে এইচ এস সি, চট্টগ্রাম সরকারি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০১০ সালে বাংলাদেশ পুলিশে এস আই পদে যোগদান করে কর্মজীবন শুরু করেন।
পদোন্নতি নিয়ে হালিম বলেন, পুলিশের চাকরি একটা চ্যালেঞ্জিং পেশা। মা-বাবা আর মানুষের দোয়ায় তিনি আজ দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। ভবিষ্যত কর্ম জীবনে সততা, দক্ষতা আর একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে পুলিশের সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি দেশের জন্য শেষপর্যন্ত মানবসেবায় নিজেকে উৎসর্গ করে পারেন। তাই সকলের দোয়া, পরামর্শ, আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
তাঁর নিজ গ্রাম এবং বন্ধু মহলে পদোন্নতি লাভে অভিনন্দন আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন আবদুল হালিম।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.