ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের (কভিড-১৫) বিস্তার ঠেকাতে ভারতে লকডাউনে সবচেয়ে বিপাকে পড়েন ভিন্ন রাজ্যে কাজ করা অভিবাসী শ্রমিকরা। এবার এক নির্মম পরিস্থিতির শিকার হলেন ১৫ শ্রমিক।
শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে মহারাষ্ট্রের একটি রেল ট্র্যাকে ১৫ অভিবাসী শ্রমিককে পিষে ফেলেছে একটি ট্রেন।
কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসী ওই শ্রমিকরা মধ্যপ্রদেশে ফিরছিলেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এই সময় জানায়, বাড়ি ফেরার পথে রেললাইনের ট্র্যাক ধরে হাঁটছিলেন শ্রমিকরা। রাতে সেই ট্র্যাকের ওপরই তারা ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে তাদের ওপর দিয়ে চলে যায় ট্রেন।
লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্যে অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরাতে শুরু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। তবুও অনেককেই দেখা গেছে হেঁটে বা সাইকেলে চড়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন।
কয়েকশ’ কিলোমিটার হেঁটে বা সাইকেল চালিয়ে মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন অনেকেই। সে রকমই আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো মহারাষ্ট্র। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
গত সোমবার থেকে ভারতে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। আপাতত আগামী ২ সপ্তাহ অর্থাৎ ১৭ মে পর্যন্ত এ লকডাউন চলবে। এর আগে গত ২৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট দুই দফায় লকডাউনের সাক্ষী থেকেছে বিশ্বের অন্যতম জনবহুল দেশটির মানুষ।
এদিকে ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৫৫ হাজারে গিয়ে ঠেকেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৮০০ জন।
সূত্র:দেশরূপান্তর অনলাইন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.