ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে চলাচলকারি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সা (থ্রি হুইলার) মালিক ও লাইসেন্সবিহীন চালকদের সাথে ‘গনসচেতনতা সভা করেছে কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
এসময় তিনি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সা (থ্রি হুইলার) চলাচল বন্ধ রাখার পাশাপাশি লাইসেন্সবিহীন চালকদের গাড়ি না চালানোর নিদের্শ দেন।‘পরিবহন খাতে চাঁদাবাজি করলে ছাড় নেই’-পুলিশ সুপার নেই বলে হুঁসিয়ারি দেন।
পরিবহন খাতে চাঁদাবাজি করলে ছাড় নেই। মো. হাসানুজ্জামান, পুলিশ সুপার, কক্সবাজার
রোববার (১ নভেম্বর) দুপুরে কক্সবাজার পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত ‘গনসচেতনতা সভায়’ শতাধিক মালিক চালকরা অংশ নেন। একই দিন বিকালে পুলিশ সুপার কার্যালয়ে বৈঠক করে বাস মালিকদের সঙ্গে।
সভায় সড়কে টোকেনের নামে চাঁদাবাজি বন্ধ করতে নির্দেশ প্রদান করেছেন। নির্দেশনা অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.