বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারে অনেক সিনেমা থাকলেও সালমান শাহ ও মৌসুমীর নাম বললেই দর্শকের মাথায় আসে ‘কেয়ামত থেকে কেয়ামত’। সেই সিনেমা আবারও দেখা যাবে ছোটপর্দায়।ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাগরিক টেলিভিশন। সেখানে আকর্ষণ হিসেবে থাকছে আলোচিত এবং ব্যবসাসফল একাধিক সিনেমা। এছাড়া নিয়মিত অনুষ্ঠানমালার ঈদ বিশেষ পর্বও থাকছে।
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে নব্বই দশকের সাড়া জাগানো ও অন্যতম ব্যবসাসফল সিনেমাটি। পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান।এর আগে ঈদের দিন বিকেল ৩টায় নাগরিকের পর্দায় অপু বিশ্বাস ও ববিকে নিয়ে হাজির হবেন শাকিব খান। প্রচার হবে বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। এটি শাকিব প্রযোজিত প্রথম সিনেমা।
এ ছাড়া একাধিক নতুন সিনেমা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নাগরিক। যার মধ্যে কিছু সিনেমার টেলিভিশন প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এ প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, “বিশেষ দিবসে আমরা দর্শকের চাহিদা মাথায় রেখে বিশেষ আয়োজন করে থাকি। এবারের ঈদেও দর্শকের জন্য চমকপ্রদ এবং আকর্ষণীয় সব আয়োজন থাকছে।”
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.