ভয়েস প্রতিবেদক:
৩ নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে কক্সবাজার জেলা ও পৌর আওয়ামীলীগ।
আজ সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, খতমে কোরআন এবং জাতির পিতা ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিতসহ জেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.