এম.এ সাত্তার:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ কক্সসবাজারে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনসহ নানা অভিযোগে কক্সবাজারের লাবণী পয়েন্টের কয়লা রেস্টুরেন্ট ও আরো ৫টি খাবার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হলো- কলাতলী রোডের কাশফুল রেস্টুরেন্ট, কাশবন রেস্টুরেন্ট, লাইট হাউস এলাকার পউষী বাংলা রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজ, ইনসানিয়াত রেস্তোরাঁ ও আল বোগদাদিয়া রেস্তোরাঁ।
নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়িত্বপ্রাপ্ত জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া কক্সবাজার ভয়েস কে বলেন, খাদ্য মিশ্রণ দ্রব্যের কন্টেইনার এবং ক্লিনিং এজেন্টের কন্টেইনারে লেবেল ট্যাগ না লাগিয়ে রান্না ঘরে সংরক্ষণ, খোলা খাদ্য, রান্না করা খাদ্য ও কাচা মাছ-মাংস একই ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, রান্নাঘরে কাপড় ঝুলিয়ে রাখা,খোলা ডাষ্টবিন ও স্যাতস্যাতে রান্নাঘরের ফ্লোর, রান্না ঘরে খোলা ড্রেন ইত্যাদি কারণে এসব খাবার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.