ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে পাচারের জন্য অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ইয়াবাসহ একটি পিকআপ জব্দ করেছে।
সুত্র জানায়, ৪ নভেম্বর (বুধবার) রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের কোস্টগার্ড জওয়ানেরা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ বাজারে রাখা একটি পিকআপ (চট্টমেট্টো-ন-১১-৮৪৪৮) তল্লাশী করে পেছনের বক্স বাম্পারে ঝালাই করা অভিনব কায়দায় ফিটিং অবস্থা হতে ১৬ হাজার ৮শ পিস ইয়াবাসহ পিকআপটি জব্দ করে।
এই গাড়ির প্রকৃত মালিক কে এবং চালক কে ছিল তা তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদক ও গাড়িটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি নিশ্চিত করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.