ভয়েস প্রতিবেদেক
ঈদগড়- ঈদগাঁও-বাইশারী সড়কে ডাকাতি অপহরণ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর রামু থানাধীন ঈদগড় ইউপি এলাকায়। অনুষ্ঠানটি আয়োজন করেন ঈদগড় ইউনিয়ন পরিষদ।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রনয় চাকমা। এছাড়াও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
[caption id="attachment_14196" align="aligncenter" width="671"]
“ঈদগড়- ঈদগাঁও-বাইশারী সড়কে ডাকাতি অপহরণ প্রতিরোধে মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয়দের একাংশ[/caption]
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন জেলা পুলিশের প্রতিটি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা তদন্ত, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকলসহ অনেক দায়িত্ব সুচারুভাবে পালন করে যাচ্ছে এবং যাবে। তেমনি “ঈদগড়- ঈদগাঁও-বাইশারী সড়কে ডাকাতি অপহরণ প্রতিরোধে পুলিশ সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে। পর্যটন নগরী কক্সবাজারকে শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টি করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করেন এ সময় তিনি সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর ঈদগড়-ঈদগাওঁ সড়কের হিমছড়ী ঢালায় মুখোশধারী স্বস্ত্র ডাকাত দলের হামলায় নিহত হয় কলেজ ছাত্র কন্ঠ শিল্পী জনি ও একই ডাকাত দলের নির্মম প্রহারের শিকার হয়ে ১০ অক্টোবর চিকিৎস্যাধীন অবস্থায় মারা যাওয়া দিন মজুর কালু।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.