আবুল বশর পারভেজ, মহেশখালী:
মহেশখালীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০ উদযাপিত হয়েছে।
মহেশখালী উপজেলা হলে অনুষ্টিত সমবায় দিবসের অালোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য অাশেক উল্লাহ রফিক।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অথিতি ছিলেন মহেশখালীর প্রথম পৌর প্রশাসক এম অাজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সভাপতি জাফর অালম জাবের, বিঅারডিবি,র সভাপতি হাজী মোস্তাক অাহাম্মদ, বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয়টি কে সামনে রেখে ৭ নভেম্বর সকাল ১০টায় মহেশখালী উপজেলা হল
[caption id="attachment_14364" align="alignright" width="300"]
সমবায় দিবসের আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ[/caption]
মিলনায়তনে সমবায় র্যালী অালোচনা সভায় বক্তব্য রাখেন বড় মহেশখালী সমবায় সমিতির সভাপতি মোজাম্মেল হক, উপকুলিয় উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লিঃ র সভাপতি মোঃ অানোয়ার অালম,কেন্দ্রীয় মৎস্য জীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক শহীদুল্লাহ, মহেশখালী উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি লিঃ এর সভাপতি মাস্টার মাহাবুব অালম, গোরকঘাটা পশ্চিম পাড়া সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান,
বিশ্বে ৮০ কোটি মানুষ সমবায়ের মাধ্যমে একত্রিত হয়ে উন্নয়নের কাজ করে যাচ্ছে। সমবায় শক্তি সমবায় মুক্তি। মহেশখালীতে সমবায় সদস্য ২২ হাজার, সমবায় মহেশখালীতে ৯% সুদে ঋণ গ্রহন করে, সরকারকে দিতে হয় ১২% তা বৈষম্যর শিকার হচ্ছে দাবী করে অতিরিক্ত সুদ কমানোর দাবি করেন সমবায়ের সদস্য।
মহেশখালী সমবায় অফিসের কর্মকর্তা অসীম কুমার দে এর পরিচালনায় অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি অাশেক বলেন পরিবারের সচ্ছলতা ও অার্থিক সমস্য দূরীকরণে সমবায়ের বিকল্প নেই, তাই সকল পেশার লোকজনকে সমবায়ে অন্তর্ভূক্ত হওয়ার অাহবান জানান।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.