ভয়েস প্রতিবেদক, রামু:
রামুতে ১০হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারিকে আটক করেছে র্যাব-১৫। মঙ্গলবার রাত ১১টার দিকে রামু উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বাইপাস ফুটবল চত্ত্বর এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫।
এসময় রামু রাজারকুলের মোহাম্মদ নবীর ছেলে মঞ্জুর আলম (৩৮), উখিয়া পূর্ব-মরিচ্যার সোনা আলীর ছেলে আক্তার হোসেন (৩০) ও মরিচ্যা বড়বিলের মৃত চেহার আলীর ছেলে জাফর আলম (৬০) কে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারি পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল রামু বাইপাস ফুটবল চত্ত্বর সংলগ্ন রামু সিটি পার্কের সামনে অভিযান পরিচালনা করে। এসময় তিনজনের শরীর তল্লাশি করে তাদের সঙ্গে থাকা পলিথিনের ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে। আটকৃকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.