ভয়েস প্রতিবেদক, রামু:
রামুতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো: নুরুল আজিম (২৮) নামের ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত চালক রামু উপজেলার কলঘর বাজারস্থ আলী আহমদ সিকদার পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
ঘটনাস্থল থেকে রামু হাইওয়ে ক্রসিং থানার এসআই মো: মুজিবুর রহমান কক্সবাজার ভয়েসকে জানান, সকালে বালুবাহী একটি ট্রাক চকরিয়া খুটাখালী থেকে টেকনাফ যাওয়ার পথে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের মামুন মিয়ার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরুল আজিম মারা যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। স্বজনরা ময়নাতদন্ত করতে অপরাগতা প্রকাশ করায় কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাফনের অনুমতির জন্য পাঠানো হয়েছে। অনুমতি পেলে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.