প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২০, ৭:১৪ পি.এম
টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ ৬ মাদককারবারি আটক

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উখিয়া-টেকনাফ জোনের বিশেষ টিম পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ ৬ ইয়াবা ব্যবসায়য়ীকে আটক করা হয়েছে।
উখিয়া-টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জোনের সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ জোনের বিশেষ একটি টিম টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সৈয়দ ষ্টোর নামে মনিহারী দোকানের সামনে পাঁকা সড়কের উপর সন্দেহভাজন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার মোজাহের আলমের ছেলে জাহেদ উল্লাহ (২৮) ও ডেইল পাড়া এলাকার মোঃ ইউনুছের ছেলে মোঃ আইয়ুব (৩২) কে আটক করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে জমিল উদ্দিন (৩৫) পালিয়ে যায়। পরে জাহেদের লুঙ্গির কোমরের দেহ তল্লাশী করে
৪ হাজার পিস এবং আইয়ুবের দেহ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে একইদিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ জোনের বিশেষ অপর এ
একটি টিম হ্নীলা বাসষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবাসহ হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার হাফেজ আহমদের ছেলে মোঃ আলম (৪৫) ও একই এলাকার আবুল খাইরের ছেলে ছৈয়দ আলম (২৫) কে আটক করতে সক্ষম হয়।
এছাড়া একই অভিযানকারী দল হোয়াইক্যং চৌধুরী মার্কেটের সামনে অভিযান চালিয়ে হোয়াইক্যং দৈংগ্যাকাটার আবু তাহেরের ছেলে মোঃ সোহেল (২৪) ও রুবেল হোসেন (২৮) দুই সহোদরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান,এই পৃথক অভিযানে পৃথক মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবা ও আটক মাদক ব্যবসায়ীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.