বিনোদন ডেস্ক:
অভিনব পদ্ধতিতে মুক্তির নিরিখে সুপারহিরো সিনেমার দুনিয়ার সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটাতে চলেছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। বছর শেষে একই দিনে প্রেক্ষাগৃহ ও অনলাইনে মুক্তি পাচ্ছে এ ছবি।ওয়ার্নার মিডিয়ার সিইও জেসন কিলার সংবাদমাধ্যমকে জানায়, ২৫ ডিসেম্বর থিয়েটার ও নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে দ্বিতীয় ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমা।
ছবিটির পরিচালক প্যাটি জেনকিনসও টুইটারে খবরটি নিশ্চিত করেন। তার মতে, নিজের সিনেমার মতো ভক্তদেরও ভালোবাসেন। তাদের হলিডে সিজনে আনন্দ ছড়িয়ে দিতে একই দিনে থিয়েটার ও এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে বছরের অন্যতম বড় বাজেটের এ ছবি।
‘ওয়ান্ডার ওম্যান’ আন্তর্জাতিক বাজারে মুক্তি পাবে উত্তর আমেরিকার স্থানীয় বাজারের নয় দিন আগে, অর্থাৎ ১৬ ডিসেম্বর।
জানা যাচ্ছে, ‘ওয়ান্ডার ওম্যান’ দেখার জন্য ভোক্তাদের কাছ থেকে আলাদা কোনো ফি নেবে না এইচবিও ম্যাক্স। এর আগে ‘মুলান’-এর ক্ষেত্রে একই নীতি অনুসরণ করে ডিজনি প্লাস।
নতুন এ সিদ্ধান্তের কারণে লাভ ভাগাভাগির ক্ষেত্রে সিনেমা চেইনগুলোর সঙ্গে শর্তে কিছু পরিবর্তন এনেছে ওয়ার্নার মিডিয়া। এতে দুই পক্ষই খুশি।
১৫ ডলারের টিকিটের বদলে একই অঙ্কের মাসিক সাবস্ক্রিপশনে দর্শক ছবিটি বাসায় বসে দেখতে বেশি পছন্দ করবে? এমন প্রশ্নে নির্মাতারা বলছেন, থিয়েটারে সিনেমার দেখার অনন্য অভিজ্ঞতায় বিশ্বাস আছে তাদের। শেষ বিচারে প্রদর্শকরাই গুরুত্ব পাবে।
চলতি বছরের শুরুতেই মুক্তির কথা ছিল ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এর। একাধিকবার মুক্তি পিছিয়ে ২৫ ডিসেম্বরে অটল রয়েছে প্রযোজকরা। মূলত করোনা মহামারির কারণে অভিনব পদ্ধতিতে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে স্টুডিও। কভিড-১৯ এর কারণে হলিউডের প্রায় সব বড় সিনেমায় পিছিয়ে গেছে। সেখানে ব্যতিক্রম অল্প কয়েকটির মধ্যে অন্যতম সিনেমা গল গাডট অভিনীত ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.