বলরাম দাশ অনুপম:
কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশানে দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হয়েছে শিব-কালী মন্দির নির্মাণ কাজের। দীর্ঘদিন ধরে এখানকার সনাতনী সম্প্রদায়ের
আশা ছিল শহরের কস্তুরাঘাটস্থ কেন্দ্রীয় মহা-শ্মশানে একটি দৃষ্টিনন্দন মন্দির হবে। আর সেজন্য কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশান পরিচালনা কমিটি ও
উন্নয়ন কমিটির উদ্যোগে নেয়া হয়েছে মেগা প্রকল্পও। এদিকে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে বহুল প্রতিক্ষিত এই মন্দির নির্মাণ কাজের উদ্বোধন
করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এসময় তিনি বলেন-কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশান হবে একটি মডেল। শুধু কক্সবাজার জেলা নয়, এই শ্মশানে যে মন্দির নির্মিত হবে তা দেশের মধ্যে যাতে মডেল হতে পারে সেজন্য যা যা করা প্রয়োজন তা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেন-কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশানে মন্দির নির্মাণসহ যে সকল মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা। কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশান পরিচালনা কমিটির সভাপতি স্বপন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, বিপুল সেন, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, মানস দাশগুপ্ত, নিরুপম পাল নিরু, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, স্বরুপম পাল
পাঞ্জু, দীপক শর্মা দীপু, পৌর পূজা কমিটির সভাপতি বেন্টু দাশ, কেন্দ্রীয় মহা-শ্মশান উন্নয়ন কমিটির আহবায়ক কাঞ্চন দাশ, স্বপন গুহ, দুলাল দাশ, শিমুল পাল, বলরাম দাশ অনুপম, তপন দাশ, মিঠুন কান্তি দে, শাওন চক্রবর্তী, বিকাশ ধর প্রমুখ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.