বলরাম দাশ অনুপম
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রবিবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (৩২)। সে বগুড়ার আদমদীঘি এলাকার (বর্তমানে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরী পাড়ার বাসিন্দা) তবিবুর রহমানের ছেলে।
নিহত আনোয়ার হোসেনের ভাই আতাউর হোসেন জানান-কক্সবাজারে মেডি প্লাস নামে একটি টুথপেষ্ট কোম্পানিতে এসআর হিসেবে চাকুরী করতো তার ভাই। আনোয়ার হোসেন এক সন্তানের জনক। সে রাতে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে। পরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে সোমবার সকালে জানান-নিহতের লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তাছাড়া আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.