ভয়েস প্রতিবেদক, চকরিয়াঃ
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামা পাড়া এলাকার মাতামুহুরী নদীর কিনারা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় সদ্য ভুমিষ্ট এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সকাল সোয়া ১১টার দিকে বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, উদ্ধার হওয়া মৃত শিশুর শরীরের কিছু অংশ কুকুরে খেয়ে ফেলেছে বলে মনে হচ্ছে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি এন্টি করা হয়েছে হয়েছে বলেও জানান তিনি ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.