ভয়েস প্রতিবেদক, রামু:
রামুতে প্রাইভেট কারের সঙ্গে মারশা গাড়ির সংঘর্ষ হয়েছে, এতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
২৬ নভেম্বর বৃহঃস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় চট্রগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের রামুর জোয়ারিয়ানালায় চলমান প্রকিয়াধীন বিকেএসপি পাশস্থ কক্সবাজারগামী মারশা পরিবহনের (চট্রমেট্রো-ব-১১-১২৭৩) সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভে কারের(চট্টমেটো-ক-১১-০৫৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারে থাকা ৩ জন যাত্রী আহত হয়েছে,তবে মারাত্মক কিছু হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন।বর্তমানে তারা সুস্থ আছেন বলে হাসপাতাল সুত্রে নিশ্চিত করা হয়।
খবর পেয়ে তুলাতলি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফয়েজ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ি দুইটি তুলাতলি হাইওয়ের হেফাজতে নিয়ে আসেন এবং সংশ্লিষ্ট ব্যাপারে আইনী প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.