সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের একমাত্র পাহাড়ীদ্বীপ মহেশখালীর ঠাকুরতলা ডেইলপাড়ায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির গ্রন্থাগার উন্নয়ন ও নিবন্ধন উপকমিটির এক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায় ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য ও অত্র উপকমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইমরান উল্লাহর সভাপতিত্বে স্থানীয় আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এই সভা শেষ হয়।
এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আলম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শাকের উল্লাহ, মুহাম্মদ শাহীনুর, আবু বকর ছিদ্দিক আকিব ও আবদুল মাবুদ প্রমুখ। বক্তারা ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির জন্য অত্র গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা আব্দু শুক্কুর সওদাগরের দোকানের পাশে তাঁরই প্রদত্ত স্থানকে গ্রন্থাগারের জন্য নির্ধারণ করেন এবং সদস্যবৃন্দের ফরমপূরণ ও মাসিক চাঁদা ইত্যাদি যথাসময়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যের নিকট জমাদানের জন্য আহ্বান জানান।
এতে অন্যান্যগণের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর, জয়নাল আবেদীন, নুরুচ্ছফা, শহীদুজ্জামান সেলিম, শামসুজ্জামান, ওমর ফারুক, সাদিয়া হোসাইন মুক্তা, মো: ফাইসাল ও মো: হেলাল উদ্দিন কাজল প্রমুখ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.