ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতারু পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।সোমবার (৩০ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সাতার শুরু করে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছার মাধ্যমে তিনি এ চ্যানেল পাড়ি দিয়েছেন।
চ্যানেল পাড়ির অভিজ্ঞতা সম্পর্কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস বলেন, ‘কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯টা ২৫ মিনিটে সাঁতার শুরু করি। সাঁতারে ১৬ কিলোমিটার পথ অতিক্রম করে বিকেল ৩টা ৪৮ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাই। এই চ্যানেল পাড়ি দিতে ৬ ঘণ্টা সময় লেগেছে।’
তিনি বলেন, ‘চার মাস আগেও সাঁতার জানতাম না। কিন্তু এই চার মাসে সাঁতার শিখে এমন একটি চ্যানেল পাড়ি দিতে পারবো, এটা সত্যিই আমার জন্য গর্বের। এই অর্জন, আগামীতে আরও ভালো কিছু করতে উৎসাহ দেবে।’
উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বর মাসে সিঙ্গাপুরে ও ডিসেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হাফ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও ২০২০ সালের জানুয়ারি মাসে কক্সবাজারে অনুষ্ঠিত মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে অংশ নিয়ে সফলতার সঙ্গে দৌড় শেষ করেছিলেন তিনি।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.