বিশেষ প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মাঠে নেমেছে ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত দুইদিন ধরে তারা এই কর্মসূচী পালন করে আসছে।
মঙ্গলবার বিকেলে আয়োজিত প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ঢল নামে সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের। বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু করে থানা চত্বর হয়ে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রদক্ষিণ শেষে থানা রাস্তার মাথার সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের সামনে মানববন্ধনে মিলিত হয়। এ সময় কর্মসূচীতে উপস্থিত ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘সোহেল রানা হত্যাকাণ্ড মামলার সকল আসামীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যাতে সোহেল হত্যার বিচার কার্যক্রম দ্রুতই শেষ করে আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়।’
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বলেন, ‘সোহেল রানা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত
রয়েছে। তবে আসামীরা আত্মগোপনে চলে যায় ঘটনার পর থেকে। এর পরও প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন ভাবে তাদেরকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’
প্রসঙ্গত জায়গার বিরোধ নিয়ে গত শনিবার দিবাগত রাতে পৌরসভার ভরামুহুরী গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হন সোহেল রানা। নিহত রানা সাত নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাষ্টার পাড়ার রফিক উদ্দিন রকির একমাত্র পুত্র।
বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় সন্ত্রাসী হামলায় তছনছ হয়ে যায় নববধূ কলির সংসার জীবনও। এ ঘটনায় রানার বাবা বাদী হয়ে গত সোমবার থানায় হত্যা মামলা
রুজু করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে আসামী করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.