বিনোদন ডেস্ক:
বলিউডে তৈরি হতে যাচ্ছে স্পাই ইউনিভার্স। ভিন্ন ভিন্ন ছবির কয়েকটি চরিত্র নিয়ে এ সিরিজ তৈরি করছে ইয়াশ রাজ ফিল্মস। এই সিরিজে একসঙ্গে দেখা যেতে পারে শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে। দেখা যাবে হৃতিক রোশনকেও।শাহরুখ ছাড়া বাকি চার তারকার সঙ্গে এক আগে অভিনয় করেননি দীপিকা। সে হিসেবে এটি নায়িকার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে।
শোনা যাচ্ছে, হলিউডের মার্ভেল ইউনিভার্স থেকে অনুপ্রাণিত হয়েই এমন ছবির সিরিজের পরিকল্পনা। তবে এ নিয়ে মন্তব্য নেই সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের।বর্তমানে ইয়াশ রাজের টাইগার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত সালমান। শাহরুখ করছেন একই প্রতিষ্ঠানের ‘পাঠান’। তাদের আবার দুই ছবিতে ক্যামিও করতে দেখে যাবে পরম্পরের সিনেমার চরিত্রে।
এতেই বোঝা যাচ্ছে, আলাদা ছবি হলেও ইয়াশ রাজের স্পাই ইউনিভার্স তৈরি করতে যাচ্ছেন। এর মধ্যে ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা ও জন আব্রাহাম। তাদের সঙ্গে যুক্ত হবেন টাইগার সিরিজের সালমান ও ক্যাটরিনা। অন্যদিকে ‘ওয়ার’ সিনেমা থেকে যোগ দেবেন হৃতিক।
এর আগে রোহিত শেঠির হাত ধরে বলিউডে এসেছে ‘কপ ইউনিভার্স’। পুলিশের সাহসিকতার নানা কাহিনি ও তার সঙ্গে মসলাদার গল্প-অ্যাকশন-নাচগানে ভরপুর কয়েকটি ছবি ইতিমধ্যে মুক্তি পেয়েছে। যার মধ্যে দুটির নায়ক অজয় দেবগন ও একটিতে রণবীর সিং। আবার রণবীরের ছবিতে ক্যামিও করেন অজয়।
এ সিরিজের পরের ছবি ‘সূর্যবংশী’। যাতে মূল নায়ক অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে সিংহাম ও সিম্বা চরিত্রের অজয় ও রণবীরকে। সঙ্গে থাকছেন ক্যাটরিনা কাইফ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.