প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২০, ১১:৩৫ পি.এম
টেকনাফে নারী জনপ্রতিনিধিদের মানববন্ধন

মোঃআলমগীর আজিজ, টেকনাফ:
শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য নিয়ে টেকনাফ উপজেলার নারী জনপ্রতিনিধিদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।নথি সাইনিং পাওয়ার, পরিপত্রের ৩% বরাদ্দ এবং কেন্দ্রীয় দপ্তর স্থাপন এই তিন দফা দাবিতে সারাদেশের ন্যায় টেকনাফ উপজেলায়ও নারী জনপ্রতিনিধিদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন,নারীর ক্ষমতায়ন লক্ষ্যে সংসদ থেকে ইউনিয়ন পর্যায়ে সরকার নারী প্রতিনিধি নিশ্চিত করেছেন। তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারী জনপ্রতিনিধিদের দ্বাবি সমুহ বাস্তবায়ন করতে হবে।বক্তারা আরো বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যা রোধ করে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।জনবহুল বাংলাদেশে অর্ধেকের বেশি নারী। নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৩ সালে নারী উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠা করা হলেও এখনো পর্যন্ত মূল লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।তাই নিজেদের অধিকার আদায়ে মাঠে নামতে বাধ্য হয়েছে সন্মানিত নারী জনপ্রতিনিধিরা। এই আন্দোলনের অংশ হিসেবেই নারী উন্নয়ন ফোরাম ৩টি দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে।যার ধারাবাহিকতায় গত ১লা সেপ্টেম্বর সারাদেশে ইউএনওদেরকে স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধনে টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলির সভাপতিত্বে
পৌরসভার ৭,৮,৯ ওয়ার্ডে মহিলা কাউন্সিলার নাজমা আলম, ৪,৫,৬ ওয়ার্ডে মহিলা কাউন্সিলার দিলরুবা,১,২,৩ ওয়ার্ডে সাবেক মহিলা কাউন্সিলার রুবি আক্তার,সদর ইউপি মহিলা মেম্বার লায়লাসহ নারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.