মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে সেন্টমার্টিন্স থেকে চিকিৎসা সেবার জন্য টেকনাফ আসার পথে ট্রলারে মাঝসাগরে মৃত্যুর কোলে ঢলে পড়েন কুলসুমা (২২) নামের গর্ভবর্তী মহিলা।
তিনি দ্বীপের গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুস শুক্ককুরের স্ত্রী।
মঙ্গলবার (৮ডিসেম্বর) সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এ তথ্যটি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ।
তিনি বলেন,এই দ্বীপের বাসিন্দাদের সরকারী স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল এবং দুইজন এমবিবিএস ডাক্তার থাকলেও সেবারমান অপ্রতুল। এছাড়া ডেলিভারী ইউনিট না থাকায় প্রায় সময় গর্ভবতীদের অপমৃত্যুর ঘটনা ঘটছে। তা দ্রুত চিকিৎসা পাওয়ার জন্য সরকারের কাছে দ্বীপে গাইনী ও মহিলা চিকিৎসক দেওয়ার জন্য ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় জনসাধারণের অভিযোগ,এই দ্বীপে একটি অত্যাধুনিক মানের হাসপাতাল থাকলেও পর্যাপ্ত চিকিৎসা সেবা সহজে মিলছেনা।তাছাড়া ডেলিভারীর জন্য প্রাতিষ্ঠানিক প্রসব সেবা ইউনিট না থাকায় এই দ্বীপের মানুষকে সাগর বেয়ে টেকনাফ যেতে হয়।এই আসা-যাওয়ার পথেই অনেক গর্ভবর্তী মহিলা অকালেই প্রাণ হারাতে হয়। তাই এই দ্বীপে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাবতীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য হাসপাতালের যাবতীয় কার্যক্রমের পাশাপাশি ডেলিভারী ইউনিট চালুর দাবী জানান।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন,এই ঘটনাটি আমরা অবগত হয়েছি। বিষয়টি উর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। শীঘ্রই এই দ্বীপে ডেলিভারী সেবাসহ যাবতীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.